Abdullah Al Faisal

যোগাযোগ

দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও জনকল্যাণের জন্য এক অপরিহার্য নেতায় পরিণত করেছে।

নরসিংদী সদর বদলাবে—আপনার ভোটেই বদলাবে।

স্মার্ট নগর, নিরাপদ জীবন ও কর্মসংস্থানের অঙ্গীকার

নরসিংদী সদর আমার জন্মভূমি, আমার পরিচয়। আমি চাই আগামী ৫ বছরে নরসিংদী সদর হোক একটি ট্রাফিকমুক্ত, দূষণমুক্ত, নিরাপদ ও কর্মসংস্থানসমৃদ্ধ আধুনিক স্মার্ট নগর। এই ভিশন শুধুই প্রতিশ্রুতি নয়—এটি বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা।

🚧 ১. সড়ক, যোগাযোগ ও স্মার্ট ট্রাফিক

সদর উপজেলার সকল রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার, মান যাচাই ও একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেস তৈরি করা হবে।

নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য একটি স্থায়ী রোড মেইনটেন্যান্স টিম গঠন করা হবে।

চর অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করা।

গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্মার্ট ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা স্থাপন করা হবে।

যাত্রীবান্ধব সড়ক ব্যবস্থার জন্য নির্দিষ্ট বাসস্টপ, জেব্রা ক্রসিং ও আধুনিক ফুটপাত নির্মাণ করা হবে।

পরিবেশবান্ধব পরিবহন নিশ্চিত করতে পাবলিক বৈদ্যুতিক বাস, চার্জিং স্টেশন ও বৈদ্যুতিক অটোরিকশা চালু করা হবে।

শহর ও গ্রামাঞ্চলের সব প্রধান সড়কে আধুনিক স্ট্রিট লাইট (Street Light) স্থাপন করে রাতের নিরাপত্তা ও চলাচল আরও নিরাপদ করা হবে।

ঢাকার সাথে মেট্রো/দ্রুত রেল সংযোগ বাস্তবায়ন

পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনে সড়কের দুই পাশে ফলজ ও ফুলের গাছ রোপণ করা হবে।

সড়ক ও নৌপথে সকল ধরনের চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।

🌱 ২. পরিষ্কার জ্বালানি, পানি ও পরিবেশ

সদর এলাকার সব শিল্পকারখানায় বাধ্যতামূলক ETP বাস্তবায়

নরসিংদী সদরে একটি আধুনিক কেন্দ্রীয় (Central) ETP স্থাপন under PPP

নদী ও খাল দখল–দূষণ বন্ধে জিরো টলারেন্স ।নদী খননের মাধ্যমে পুনরুদ্ধার করা হবে এবং নদীতে মাছ চাষ কার্যক্রম চালু করা হবে।

নৌপথ শক্তিশালী করা হবে।

আর্সেনিকমুক্ত নিরাপদ পানির শতভাগ নিশ্চয়তা

নতুন বাণিজ্যিক ভবনে বাধ্যতামূলক রুফটপ সোলার ।৭০% ভবনে সৌরশক্তি ব্যবহার নিশ্চিতকরণ।

বর্জ্য পৃথকীকরণ ও রিসাইক্লিং: ওয়াক্‌ফ সুকুকের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি (Waste to Energy) উৎপাদন এবং আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।

নরসিংদী সদরের মোট বিদ্যুৎ চাহিদা নিরূপণ করা হবে। সেই চাহিদা পূরণে IPP ও MPP ভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে, যাতে শিল্পকারখানাগুলো সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় এবং কোনো লোডশেডিং না থাকে।

বিশুদ্ধ বায়ু নিশ্চিত করতে পরিবেশদূষণকারী প্রচলিত ইটভাটা বন্ধ করা হবে।

🌾 ৩. কৃষি, বাজার ও অর্থনীতি

জৈব সার, স্মার্ট কৃষিযন্ত্র ও রোবোটিক্স–AI ভিত্তিক আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব ও উৎপাদনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা হবে।

কো-অপারেটিভ সোসাইটির আওতায় সমন্বিত ভূমি চাষাবাদ চালু করে উৎপাদন খরচ কমানো ও কৃষকের লাভ বাড়ানো হবে।

কৃষকদের আর্থিক নিরাপত্তায় সহজ শর্তে কৃষিঋণ ও কৃষি বীমা সুবিধা নিশ্চিত করা হবে।

মাল্টি-পারপাস কোল্ড স্টোরেজ ও অ্যাগ্রো-সাপ্লাই হাব গড়ে তুলে ঢাকার বাজারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হবে।

কৃষিজমি সংরক্ষণ নিশ্চিত করা হবে।

🎓 ৪. শিক্ষা ও যুব উন্নয়ন

সদর উপজেলার সকল স্কুল ও মাদ্রাসায় স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে, যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা লাভ করতে পারে।

নরসিংদী ও মাধবদীতে ইংরেজি, আরবি, ম্যান্ডারিন ভাষা ও কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠা করা হবে। বিদেশে চাকরির উদ্দেশ্যে যারা যাবেন, তাদের জন্য ৩ মাসের ফ্রি প্রশিক্ষণ প্রদান করা হবে।

উচ্চশিক্ষা ও শিল্পখাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

যুবসমাজকে দক্ষ কর্মশক্তিতে রূপান্তরের জন্য একটি সদর যুব প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তোলা হবে। 

প্রতিটি  ওয়ার্ডে  মানসম্মত খেলার মাঠ নিশ্চিত করা হবে।

শিশুদের মস্তিষ্ক ও দক্ষতা বিকাশ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হবে।শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য-অধিকার সম্পর্কে সচেতন করা হবে।

আগামী ৫ বছরে ১ লক্ষের বেশি (১০০,০০০+) যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

🏥 ৫. স্বাস্থ্য ও সামাজিক সেবা

সদর হাসপাতালের আধুনিকীকরণ করা হবে।

ওয়ার্ডভিত্তিক মোবাইল স্বাস্থ্য ক্লিনিক চালু করা হবে, যাতে প্রান্তিক জনগণ ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পান।

ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড চালু করা হবে এবং স্বাস্থ্য বীমাসহ ডিজিটাল হেলথ কার্ড প্রদান করা হবে।

প্রচলিত ও ইসলামিক উভয় ব্যবস্থায় একটি সার্বজনীন পেনশন ফান্ড চালু করে তা সকলের জন্য বাধ্যতামূলক করা হবে।

সদর ও জেলা  হাসপাতালে  ICU ও NICU সুবিধা থাকবে ।

জনসাধারণের উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০০ শয্যার একটি অত্যাধুনিক রোবোটিক্স হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।

🛡️ ৬. নিরাপত্তা ও সুশাসন

সন্ত্রাস, মাদক, ভূমিদস্যুতা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতিতে কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হবে।

মাদক সরবরাহ চেইন সম্পূর্ণ নির্মূল

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে “সেফ নরসিংদী সদর” নামে শক্তিশালী কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হবে।

সকল নাগরিক সেবা ও ভূমি রেকর্ড সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন করা হবে, যাতে হয়রানি, দুর্নীতি ও জালিয়াতি বন্ধ হয়।

জননিরাপত্তা জোরদারে সর্বত্র CCTV নজরদারি ও স্মার্ট পুলিশিং ব্যবস্থা চালু করা হবে।

🏗️ ৭. আবাসন ও শিল্প ব্যবস্থাপনা

পরিকল্পিত আবাসিক ও দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন ইকোনমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) প্রতিষ্ঠা করা হবে

ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ফায়ার ফাইটিং ড্রোন ব্যবস্থা চালু করা হবে।

একই সঙ্গে ভূমিকম্প-পরবর্তী আফটারশকজনিত ঝুঁকি কমাতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে—উদ্ধার তৎপরতা, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং জরুরি সেবা পৌঁছাতে ড্রোন প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা হবে।

মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন

পরিবেশবান্ধব ক্ষুদ্র ও মাঝারি শিল্প এলাকা

স্বচ্ছ PPP বিনিয়োগ ব্যবস্থা

🛒 ৮. বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার

নিত্যপণ্যের ডিজিটাল মূল্য ড্যাশবোর্ড

ফেয়ার প্রাইস আউটলেট চালু

মজুদদারি ও সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত অভিযান

নাগরিক অভিযোগের দ্রুত নিষ্পত্তি

আমার লক্ষ্য: ২০৩০

✅ ১০০% নিরাপদ পানি ও স্যানিটেশন

✅ স্মার্ট ট্রাফিক ও বৈদ্যুতিক গাড়িভিত্তিক পরিবহন ব্যবস্থা

✅ কার্যকর কেন্দ্রীয় ETP ও দূষণমুক্ত নদী

✅ আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা

✅ বিশাল যুব কর্মসংস্থান

✅ নিরাপদ, সবুজ ও বিনিয়োগবান্ধব নগর

✅ স্বচ্ছ প্রশাসন ও স্মার্ট পুলিশিং